সিলেট ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেটভিউ২৪ডটকম এর হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরীর পিতা ছানাউর রহমান চৌধুরী আর নেই।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
শুক্রবার রাত সাড়ে ৮টায় গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার মুরাদপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
ছানাউর রহমান চৌধুরী বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজে ইমামতি করেন তাঁর ছেলে হাফেজ তাহসিন চৌধুরী।
প্রসঙ্গত, ছানাউর রহমান চৌধুরী দীর্ঘদিন ধরে জটিল রোগে ভূগছিলেন।
এদিকে, জাকারিয়া চৌধুরীর পিতা ছানাউর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক, শাহ দিদার আলম চৌধুরী নবেল এবং কর্মরত সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এক শোক বার্তায় তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।