সিলেট ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
কানাইঘাট উপজেলার সীমাবাজারে টাইগারের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গ্রেপ্তার করা হয়েছে নাবিল আহমদ নামে ১৬ বছরের এক কিশোরকে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে গাছবাড়ী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে ধর্ষণের এ ঘটনা ঘটে। পরে নির্যাতিত শিশুটিকে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
জানা যায়, ভিকটিম শিশুর পিতা কানাইঘাট সদর ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে তিনি ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। অপরদিকে অভিযুক্ত কিশোর নাবিল আহমদ রাজাগঞ্জ ইউনিয়নের নয়ামাটি পাহাড় গ্রামের মুক্তার আহমদের ছেলে।
নাবিল ফার্নিচারের দোকানে কাজ করেন। গত ১১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ভিকটিম শিশুর পিতা ও মাতা কাজের উদ্দেশ্যে বাসার বাহিরে যান। এ সময় শিশুটি পাশের বাড়িতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নাবিল টাইগার খাওয়ানোর লোভ দেখিয়ে বাসার ৩য় তলার সিঁড়ির উপরে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে পাশের বাড়ি থেকে ভিকটিমের নানি এগিয়ে আসলে নাবিল দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে কিশোর নাবিল আহমদের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা (নং- ০৯/০৯/০৯/২০২৫) দায়ের করেছেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।