সিলেট |
প্রকাশিত: 4:06 PM, September 19, 2025
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের একটি গ্রামের মক্তবে মসজিদের ছাণী ইমাম মৌলভী শরিফ উদ্দিন কতৃক একটি শিশুর শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।
নির্যাতিত শিশুর পিতা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে গোয়াইনঘাট থানা মামলা রুজু করে (মামলা নং-২১/২৬০/১৮/০৯/২০২৫)। নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সংশোধিত/২০২৫) ; তৎসহ ৮(১)/৮(২)/৮(৩)/৮(৪) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার। খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের একটি গ্রামের মক্তবে এ অমানবিক নির্যাতন করেন ওই মসজিদের তৎকালীন ছাণী ইমাম মৌলভী শরিফ উদ্দিন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে সম্প্রতি যৌন নিপীড়নের একটি ভিডিও ভাইরাল হয়।
ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্ত শরিফ উদ্দিন শরিফ পলাতক ছিলেন। অবশেষে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার জানান, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শরিফ উদ্দিন নামের এক মৌলভী একটি কন্যা শিশুকে নিপীড়ন করতে দেখা যায়।
ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্ত করে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ওসমানীনগর উপজেলার তাজপুর থেকে অভিযুক্ত মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তার কাছে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সূত্র জানায়, কানাইঘাট উপজেলায় সিঙ্গারীপাড় এলাকার মুহিবুর রহমানের ছেলে শরিফ উদ্দিন। বৈবাহিক জীবনে তিনি দুই স্ত্রীর স্বামী এবং দুই সন্তানের জনক। স্থানীয়দের অভিযোগ, অতীতে নারী সংক্রান্ত নানা অভিযোগের কারণে তাকে কোনো মসজিদ বা মাদ্রাসায় স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়নি। পুলিশ জানায় এর আগে, মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফ মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করে।
ঘটনার পর থেকে পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালায়। পুলিশ বৃহস্পতিবার রাতে কানাইঘাট উপজেলায় সিঙ্গারীপাড়ে অবস্থিত শরিফ উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এরপর হরিপুর ও বালাগঞ্জে তার অবস্থান পাওয়া গেলেও অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, অভিযুক্ত মৌলভী শরিফ উদ্দিনকে আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায় ঘটনাটি ২০২২সালের এবং ঘটনাস্থল গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের মানাউরা গ্রামের একটি মক্তবে। শরিফ উদ্দিন মানাউরা গ্রামে একটি জামেমসজিদে ছানী ইমামের দায়িত্ব পালন করতো।
অভিযুক্ত শরিফ উদ্দিনের দেয়া তথ্য অনুযায়ী সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ও নন্দিরগাওঁ ইউনিয়ন পুলিশ বিট কর্মকর্তা দিদার আলম ঘটনাস্থল পরিদর্শন ও কন্যা শিশুর অভিভাবকদের সাথে যোগাযোগ করেন। এ বিষয়ে মেয়ের পিতা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে মামলা রুজু করা হয়।