পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে যা বললেন বদিউল আলম

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫

পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে যা বললেন বদিউল আলম

লন্ডন বাংলা ডেস্ক ::

ঐকমত্যের মাধ্যমেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আজ শুক্রবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, ‘নিম্নকক্ষ হবে আসনভিত্তিক আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতি। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি, এটা হওয়া দরকার।’

 

অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার ও সুজনের স্থানীয় নেতারা অংশ নেন। এ সময় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার উপস্থিত নেতাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং দি হাঙ্গার প্রজেক্টের কেন্দ্রীয় সমন্বয়কারী তাজিমা হোসেন মজুমদারসহ অন্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুর্নগঠনের জন‍্য সংলাপ’ অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেন, ‘দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর করা না গেলে ভোট সুষ্ঠু হবে না। আইনি কাঠামো ঠিক থাকার পরও গত ৩ নির্বাচনে দুর্নীতি হয়েছিল।

 

তিনি আরও জানান, ‘এবারের নির্বাচনেও দুর্নীতি বন্ধ করা না গেলে গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার সম্ভব নয়। রাজনীতিতেও নীতিবিরুদ্ধ কাজ বন্ধ করতে হবে উল্লেখ করে বদিউল আলম বলেন, ‘রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে ও গণতান্ত্রিক ব্যবস্থা পুর্নগঠনে দুর্নীতি বন্ধ করা জরুরি।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930