লাউয়াছড়া থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫

লাউয়াছড়া থেকে যুবকের লাশ উদ্ধার

লন্ডন বাংলা ডেস্ক ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া গ্যাস কুপ এলাকার ঢাকা-সিলেট রেল লাইনের পাশে অজ্ঞাত (১৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল জিআরপি পুলিশ।

 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে।

 

জানা গেছে, শুক্রবার দুপুরে স্থানীয়রা কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া গ্যাস কুপ এলাকার ঢাকা-সিলেট রেল লাইনের পাশে অজ্ঞাত (১৮) এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে বন বিভাগ ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে জিআরপি পুলিশের একটি দল লাশ উদ্ধার করে কমলগঞ্জ থানায় এবং পরবর্তীতে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক দীপক সরকার জানান, ‘মাগুরছড়া এলাকায় রেললাইনের পাশে ১৮ বছরের এক তরুণ যুবকের লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।’ তিনি আরও জানান, ‘নিহতের মাথায় বড় আঘাতের চিহৃ রয়েছে। পরণে পাঞ্জাবি ও প্যান্ট রয়েছে। তবে, এটি হত্যা না আত্মহত্যা কিছু বুঝা যাচ্ছে না। পুলিশের তদন্ত চলমান রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে হয়তো মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031