সুনামগঞ্জ-১: উঠান বৈঠক ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন জামায়াত প্রার্থী তোফায়েল খান

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫

সুনামগঞ্জ-১: উঠান বৈঠক ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন জামায়াত প্রার্থী তোফায়েল খান

প্রতিনিধি /সুনামগঞ্জ ::

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর) আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তোফায়েল আহমদ খান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন।
হামিদপুর চৌরাস্তা, গড়াকাটা, চান্দালীপাড়া আমানীপুর, বংশীকুন্ডা  রংচীসহ একাধিক এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময়, বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ এবং উঠোন বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও তার সঙ্গে অংশগ্রহণ করেন।
হামিদপুর চৌরাস্তায় এক সংক্ষিপ্ত পথসভায় তোফায়েল আহমদ খান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি নৈতিক ও কল্যাণকামী রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য। যদি আমরা সুযোগ পাই, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার বেকার যুবকদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।
পথসভা ও উঠোন বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়াও অনেকেই তোফায়েল আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং উন্নয়নমূলক অঙ্গীকার প্রত্যাশা করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930