সিলেট |
প্রকাশিত: 2:28 PM, September 21, 2025
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেটে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার দুপুর ১২টা ১৯ মিনিট ৩ সেকেন্ডের সময় এ ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবীদ সজিব হোসেন জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতকে।
মৃদু এই ভূমিকম্পে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।