জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন

লন্ডন বাংলা ডেস্ক ::

২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (২২ সেপ্টেম্বর) এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

এতে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের পরিমাণ ২৭ হাজার ১৭৪ কোটি টাকা। বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৩ হাজার ০৮৯.৩৭ কোটি টাকা। চলতি বছর আগস্ট গত বছর একই সময়ের তুলনায় ৪ হাজার ০৮৪.৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। অর্জিত প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ।

গত জুলাই-আগস্ট দু’মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪,৪২৩.০০ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৫ হাজার ০০৫.১৬ কোটি টাকা। অর্থাৎ এ বছরের জুলাই-আগস্ট রাজস্ব আদায়ে ২১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

 

 

চলতি বছর আগস্টে স্থানীয় পর্যায়ের মূসক খাত থেকে সবচেয়ে বেশি ১১ হাজার ০৮৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮ হাজার ২৮৩.১৫ কোটি টাকা। অর্থাৎ এ বছর আগস্টে স্থানীয় পর্যায়ের মূসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩৩.৮৩ শতাংশ।

 

 

আয়কর ও ভ্রমণ কর খাতে গত আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৮ হাজার ৪৪২ কোটি টাকা। যা ২০২৪ আগস্ট মাসে আদায়কৃত ৬ হাজার ৭৯৮.৭৩ কোটি টাকার চেয়েও ১ হাজার ৬৪৩ কোটি টাকা বেশি। আয়কর ও ভ্রমণ করের ক্ষেত্রে গত আগস্ট মাসের প্রবৃদ্ধির হার ২৪.১৭ শতাংশ।

 

 

২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ৬৪৭ কোটি টাকা। গত অর্থবছরের আগস্ট ২০২৪ মাসে এই খাতে আদায় ছিল ৮ হাজার ০০৭.৬২ কোটি টাকা।

 

 

আইবাস প্লাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তনজনিত কারণে কাস্টমস হাউসসমূহের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব সেপ্টেম্বর ২০২৫ মাসে জমা হবার কারণে এই খাতে ২০২৫ সালের আগস্টে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।

 

 

রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির এ ধারাকে আরও জোরালো করতে কর নেট সম্প্রসারণ, কর পরিপালন নিশ্চিতকরণ এবং কর ফাঁকি উদঘাটন কার্যক্রম বেগবান করতে নিরলসভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মীরা।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতারা আইনের সুষ্ঠু পরিপালনের মাধ্যমে সময়মত যথাযথ পরিমাণ কর পরিশোধ করে দেশ গড়ার কাজে গর্বিত অংশীদার হবেন বলে এনবিআর আশাবাদী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031