রিকাবিবাজার থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

রিকাবিবাজার থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেট নগরীর রিকাবিবাজার থেকে মহানগর ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আলী খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

 

গ্রেফতার হওয়া ছাত্রলীগ  নেতার নাম সালমান খান রাজিক (১৯)। সে মহানগর ছাত্রলীগের সদস্য ও নগরীর পাঠানটুলার আমীর খান রোডের ১৫৪ নম্বর বাসার মো. রিয়াজ খানের ছেলে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার তাকে আদালতে সোর্পদ করা হবে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031