ধর্মপাশায় সক্রিয় মাদক ব্যবসায়ীরা যুব সমাজ ধংশ এলাকাবাসীর অতিষ্ঠ

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

ধর্মপাশায় সক্রিয় মাদক ব্যবসায়ীরা যুব সমাজ ধংশ এলাকাবাসীর অতিষ্ঠ

প্রতিনিধি/সুনামগঞ্জ::

 

সুনামগঞ্জের ধর্মপাশায় সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা, যুব সমাজ ধংশ, এলাকা বাসী অতিষ্ঠ হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভন্ন হাট- বাজার স্কুল- কলেজ ও প্রত্যন্ত অঞ্চলের গ্রামাঞ্চল পর্যন্ত মাদক ব্যবসায়ীদের বিচরণ রয়েছে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও  পার্শ্ববর্তী এলাকার  প্রভাবশালী মাদক ব্যবসায়ীদের মধ্যে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট।

 

 

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মুখ খুললে উল্টো হামলার শিকার হতে হয়। এসব প্রভাবশালী মাদক ব্যবসায়ীদের ছত্রছায়ায় উপজেলা সদরের ধর্মপাশা সরকারি কলেজের মাঠ, কলেজের পেছনে বিশ্বরোড, ফাতেমানগর ব্রীজ, ফাতেমানগর গ্রাম ও উপজেলার প্রতিটি গ্রামে খুচরা মাদক  ব্যাবসায়ীরা ইয়াবা থেকে শুরু করে মদ,গাঁজা সহ বিভিন্ন রকমের মাদক বিক্রি করে আসছে প্রতিনিয়ত। বহিরাগত সন্ত্রাসী প্রকৃতির ছেলেরা উপজেলা সদরে বাসা- বাড়িতে ভাড়াটিয়া হিসেবে অবস্থান নিয়ে বিভিন্ন ব্যবসার পরিচয় দিয়ে অন্তরালে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবস্যা । 

 

 

 প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত  ধর্মপাশা সরকারি কলেজ মাঠে  চিহ্নিত মাদক ব্যবসায়ী, বহিরাগত লোকজন ও এলাকার কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও উঠতি বয়সী ছেলেদের  আনাগোনা করতে দেখা যায়। কলেজের নবনির্মিত চারতলা ভবন দুটি মাদক  ব্যবসায়ী ও মাদকসেবীদের জন্য হয়ে উঠেছে নিরাপদ স্থান। এ ছাড়াও কলেজের পেছনে বিশ্বরোড সংলগ্ন একটি বাসার সামনে রাত আটটার পর থেকেই মোটরসাইকেল যোগে অপরিচিত লোকজনের আনাগোনা শুরু হয়।এ ভবনের মালিকের বিরুদ্ধে রয়েছে স্থানীয় সচেতন মহলের ব্যাপক সমালোচনা। 

 

 

ধর্মপাশা সরকারী কলেজের  দুটি নবনির্মিত ভবনে  এলকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বহিরাগত কিছু মাদক ব্যবসায়ী মাদক ব্যবস্যা চালিয়ে আসছে বলে স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তির কাছে জানা যায়।  ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু বলেন, ধর্মপাশায় মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবেনা।

 

 

মাদক কারবারী ও সেবন কারীদের ধরে মোবাইল কোটের মাধ্যমে জেল দিতে হবে। মাদক সেবিদের কারনে চুরি ও সন্ত্রাসী বেড়ে গেছে। এই ব্যাপারে প্রশাসনকে কটুর পদ,ক্ষেপ নেওয়ার দাবি জানাই।

 

 

এ ব্যাপারে ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি, গ্রেপ্তার করে কারাগারে পাটাচ্ছি, এই ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা। আমাদের অভিযান চলমান থাকবে। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায় বলেন, আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে, আমরা পদক্ষেপ নিচ্ছি ট্রানসপোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে আইনের আওতায় এনে জেলে পাটাবো। মাদকের বিরুদ্ধে কটোর ব্যবস্থা নেওয়া হবে। আমার লক্ষ থাকবে এই উপজেলা মাদক মুক্ত করা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031