র‌্যাবের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

প্রকাশিত: 6:57 PM, September 24, 2025

র‌্যাবের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

লন্ডন বাংলা ডেস্ক ::

র‌্যাবের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ২৯৯ বোতল ফেনসিডিল।

 

 

গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পুন্নাছগাঁও গ্রামের মো. দুলাল মিয়া (৪০) এবং গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও গ্রামের মো. তুহিন হোসেন (২৫)। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

 

র‌্যাব জানায়, গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুহেলপুর বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সূত্রে খবর পায়, সদর থানার বুধল ইউনিয়নের হাটিহাতা এলাকায় সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের একটি হোটেলের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

 

 

 

গতকাল রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাবের সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হয়, তবে একজন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছে থাকা তিনটি কাঁধের ব্যাগ থেকে মোট ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

 

র‌্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত ফেনসিডিল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30