আওয়ামী লীগ বাংলাদেশে আর কোন নির্বাচনে অংশ নিতে পারবেনা: সারজিস

প্রকাশিত: 7:11 PM, September 24, 2025

আওয়ামী লীগ বাংলাদেশে আর কোন নির্বাচনে অংশ নিতে পারবেনা: সারজিস

লন্ডন বাংলা ডেস্ক ::

 

এনসিপির মুখ সংগঠক সারজিস আলম বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে  বাংলাদেশের আর কোন নির্বাচন হবেনা দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হবে। ভারতীয় আধিপত্যবাদের অধিনে আর কোন নির্বাচন হবেনা। ভারতের আর্শীবাদপুষ্ট হয়ে কেউ আর ক্ষমতায় থাকতে পারবে না। ২০২৪ এর গণ অভ্যুত্থানে হাজারো খুন করা ফ্যাসিস্ট আওয়ামীলীগ আগামীতে বাংলাদেশের কোন নির্বাচনেই আর অংশ নিতে পারবেনা।’

 

 

তিনি আরো বলেন, ‘পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত ফ্যাসিস্ট একসাথে রাজনীতি করতে পারেনা হয় বিপ্লবিরা থাকবে নয়তো ফ্যাসিস্ট। ৫ অগাস্টেই বাংলাদেশর জনগন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।’

 

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জে এনসিপির সমন্বয় সভায় শেষে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

 

 

এসময় তিনি আরো বলেন,  ‘নিউইয়র্ক প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেয়াটা অনন্তর্বতী সরকারেরই দুর্বলতা যেই দুর্বলতার চিত্র সারাদেশেই দেখা যাচ্ছে।  কিছু কিছু কর্মকর্তা আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে। আওয়ামীলীগে কিছু কালপিট কর্মী বিদেশে রাজনৈতিক নেতাদের বিব্রত করছে। এটি আমার আর হতে দিতে পারিনা।’

 

 

সারজিস আলম বলেন, ‘অভ্যুথানে রাজপথে একসাথে দাবি আদায়ের আন্দোলনের গণঅধিকার পরিষদ ও এনসিপি কাজ করেছে। মানুষ দুটি দলকে একসাথে দেখতে চায় তাই আলোচনা চলছে। শীঘ্রই এই আলোচনার সুন্দর সমাধান হবে।’

 

 

এনসিপির দলীয় প্রতিকের বিষয়ে সারজিস আলম বলেন শাপলা প্রতিক পেতে প্রয়োজনে আবারো রাজপথে নামা হবে। আগামী জাতীয় নির্বাচন এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করবে।

 

 

নির্বাচন প্রশ্নে সারজিস আলম বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোন সমস্যা নেই তবে তার আগে এই দৃশ্যমান বিচার ও জুলাই সনদের মাধ্যমে একটি গণপরিষদ নির্বাচন দিতে হবে। যার মাধ্যমে সংস্কার কাজ বাস্তবায়িত হবে।

 

 

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা, যুগ্ম সমন্বয়ক আবু সালেহ নাসিম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30