ওমানে ছাদ থেকে পড়ে প্রাণ গেল হবিগঞ্জের জিয়াউদ্দিনের

প্রকাশিত: 8:16 PM, September 24, 2025

ওমানে ছাদ থেকে পড়ে প্রাণ গেল হবিগঞ্জের জিয়াউদ্দিনের

লন্ডন বাংলা ডেস্ক ::

ওমানে বহুতল ভবন নির্মাণ কাজের সময় দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে মারা গেছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের প্রবাসী জিয়াউদ্দিন মোল্লা (৩৮)।

 

 

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে ওমানের নিজওয়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জিয়াউদ্দিন টেকেরঘাট গ্রামের সুরুজ  মিয়ার ছেলে। তিন বছর আগে জীবিকার তাগিদে ওমানে গিয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।

 

 

গত ১৫ সেপ্টেম্বর প্রচন্ড গরমের মধ্যে কাজ করার সময় দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে নিজওয়া হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রবিবার রাতে তার মৃত্যু হয়। বাড়িতে মৃত্যু সংবাদ পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। বাড়িতে তার স্ত্রী ও পাঁচ বছরের সন্তান ইয়াসিন মোল্লা রয়েছেন।

 

 

এ তথ্য নিশ্চিত করে নিহতের ভাতিজা শিবলু মিয়া জানান, মরদেহ দেশে ফেরাতে ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাসে সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। প্রক্রিয়া চলছে। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, জিয়াউদ্দিনের মৃত্যুত গ্রামে শোক নেমে এসেছে। লাশ দেশে ফিরিয়ে আনাসহ পরিবারের প্রয়োজনে আমরা পাশে থাকব।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30