সিলেট |
প্রকাশিত: 6:13 PM, September 27, 2025
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পিয়াইন নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে অসাবধানতা বশত শিশু ২টি নদীতে পড়ে যায়।
নিহতরা হলো, ইয়ামিন (৩) ও মীম (৩)। ইয়ামিনের বাবার নাম রফিকুল ইসলাম এবং মীমের বাবার নাম মোহাম্মদ আলী। উভয়ের বাড়ি বুড়দেও গ্রামে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বুড়দেও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ২টিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে শিশু দুজনের মৃত্যু হয়। তিনি আরও জানান, আজ শনিবার তাদের দাফন সম্পন্ন এবং অপমৃত্যু মামলা হয়েছে।