হবিগঞ্জে আটক সিলেটের ৫ জন, বটেশ্বরে আল আমিন

প্রকাশিত: 2:58 PM, September 28, 2025

হবিগঞ্জে আটক সিলেটের ৫ জন, বটেশ্বরে আল আমিন

লন্ডন বাংলা ডেষ্ক ::

সিলেটের বটেশ্বর ও হবিগঞ্জের লস্করপুরে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার (এসএমপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার রাত ১২টা ২০ মিনিটের সময় শাহপরাণ (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ৯১ হাজার ৬৮০ টাকার ভারতীয় চকলেটসহ আল আমিন (২৫) নামের এক যুবককে আটক করে।

 

 

আটক আল আমিন গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানার উত্তর আরিচপুর স্টেশনরোডের মহসিন মিয়ার ছেলে।

 

 

এদিকে, শুক্রবার রাত ১০টার দিকে হবিগঞ্জ জেলার লস্করপুরে দুটি পিকআপকে থামার সংকেত দেয় র‌্যাব। এসময় পিকআপ থেকে চালকসহ ৫ জন পিকআপ দুটি থেকে নেমে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাদেরকে আটক করে।

 

 

পরে পিকআপের ভেতর থেকে ভারতীয় জিরা, বিস্কুট ও চকলেট জব্দ করা হয়।

 

 

এসময় আটক করা হয় ওই ৫ ব্যক্তিকে। আটককৃতরা হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট থানার পশ্চিম কালিনগরের মো. আনোয়ার খানের ছেলে মাসুম খান (২৫), খাগড়া গ্রামের মো. ফরিদ উদ্দিনের ছেলে মো.শাকিল আহমেদ (১৯), গোয়াইনঘাট গ্রামের মৃত মো. মুহিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন (২১), লামাকুটা পাড়া গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে আলী আকবর আহম্মদ (১৯) ও একই গ্রামের মো. তুষার আহমদের ছেলে ইমন হাসান (২২)।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30