সিলেট ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
খালের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে মাগুরার মহম্মদপুরে বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
তিন শিশু হলো- চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৯), মো. তরিকুলের মেয়ে তানহা (৯) ও মো. সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।
জানা গেছে, দুপুর ২টার দিকে তিন শিশু বাড়ির পাশের খালে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজনই পানিতে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের উদ্ধারের তৎপরতা শুরু করে। পরে তিন শিশুকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসাদুর রহমান বলেন, স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিল। তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে এনেছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেছি।