জকসু নির্বাচন ২২ ডিসেম্বর, তফসিল ঘোষণা

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর, তফসিল ঘোষণা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

আনুষ্ঠানিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জকসু নির্বাচন।

 

বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন অধ্যাপক ড. মোস্তফা হাসান।

 

 

তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে; ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে; চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর; মনোনয়ন পত্র বিতরণ করা হবে ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর; ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল করা যাবে; ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে; ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে; ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

এছাড়াও ২৭ থেকে ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে; ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে; ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে; ৯ নভেম্বর প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে; ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করতে পারে; ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে; একই দিনে ভোট গণনা ও ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

 

 

তফসিল ঘোষণা শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘আগামী ২২ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলমান থাকবে।’

 

 

ফলাফল ঘোষণা সম্পর্কে তিনি বলেন, ‘ভোট গ্রহণের পরপরই গণনা শুরু হবে। পরদিন (২৩ ডিসেম্বর) ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031