হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে মিষ্টি বিতরণ

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে মিষ্টি বিতরণ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ে উল্লাস করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা টিএসসিতে মিষ্টি বিতরণ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় এ রায় ঘোষণার কার্যক্রম সরাসরি দেখানো শুরু হয়। টিএসসিতে সরাসরি রায় দেখতে ভিড় করেন শিক্ষার্থীরা।

 

একই সঙ্গে অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া রাজস্বাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031