সিলেটে চ্যালেঞ্জ করে পাস করলেন ৩১ শিক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছেন ৭জন

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

সিলেটে চ্যালেঞ্জ করে পাস করলেন ৩১ শিক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছেন ৭জন

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল চ্যালেঞ্জ (পুনঃনিরীক্ষণ) করে পাস করেছেন আরও ৩১ জন। একই সাথে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও সাতজন। গ্রেড পরিবর্তন হয়েছে ১২৫ জনের।

 

 

সিলেট শিক্ষাবোর্ডের প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

 

 

 

‎সিলেট শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

 

জানা গেছে, এইচএসসি ফলালফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ১৬ হাজার ১৫ জন শিক্ষার্থী। আবেদন করা শিক্ষার্থীদের ৫৩ হাজার ৯৩৮টি খাতা পুনঃনিরীক্ষণ করে ৪৪১টি খাতার নম্বর পরিবর্তন হয়েছে। জিপিএ পরিবর্তন হয়েছে ১৪১ জন শিক্ষার্থীর। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন সাতজন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031