পর্তুগালে সিলেটের ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

পর্তুগালে সিলেটের ব্যবসায়ীর মৃত্যু

লন্ডন বাংলা ডেস্কঃঃ


সিলেট নগরীর জিন্দাবাজার নেহার মার্কেটের সোনারতরী জুয়েলার্সের সত্ত্বাধিকারি জামাল আহমদ আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল বুধবার পর্তুগালের সান্তামারিয়া হাসপাতালে স্থানীয় সময় সন্ধা ৭টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

নগরীর উপশহর এলাকার বাসিন্দা জামাল আহমদ প্রায় এক মাস আগে পর্তুগাল পারি জমান। পর্তুগালে যাওয়ার পর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান।

Spread the love