রতন শেখ সুনামগঞ্জে, কী হবে কোম্পানীগঞ্জের?

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

রতন শেখ সুনামগঞ্জে, কী হবে কোম্পানীগঞ্জের?

লন্ডন বাংলা ডেস্ক ::

 

তিনি দীর্ঘদিন ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে ছিলেন। সেখানে দক্ষতার পুরস্কার হিসাবে তাকে বদলি করে নিয়ে আসা হয়েছিল সিলেটের কোম্পানীগঞ্জে।

 

 

তার তৎপরতায় অনেকে আশাবাদী হয়ে উঠেছিলেন। তবে শেষ পর্যন্ত খারাপ খবর হচ্ছে, তিনি আর কোম্পানীগঞ্জে থাকছেন না। তাকে বদলি করা হয়েছে সুনামগঞ্জ সদর থানায়।

 

বলছি, সিলেটের আলোচিত পুলিশ কর্মকর্তা কোম্পানীগঞ্জের ওসি রতন শেখের কথা। দক্ষিণ বঙ্গের সন্তান রতন শেখের বাড়ি খুলনা বিভাগের বাগেরহাট জেলায়। তিনি দীর্ঘদিন ট্যুরিস্ট পুলিশ গোয়াইনঘাট অঞ্চলের দায়িত্ব সামলেছেন। একজন মিডিয়া বান্ধব দায়িত্বশীল ব্যক্তি হিসাবে তিনি তখন থেকেই খ্যাতি অর্জন করতে শুরু করেন। বিশেষ করে গণমাধ্যমের কাছে।

 

 

সেই রতন শেখকে এমন একটা সময়ে কোম্পানীগঞ্জ থানাপুলিশের দায়িত্ব দেওয়া হয়, যখন সারাদেশ তোলপাড় সাদাপাথর লুটের ঘটনায়। কঠোর সমালোচনার মুখে স্থানীয় প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়। যথারীতি তৎকালীন ওসি উজায়ের আল মাহমুদ আদনানকেও সেখান থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় রতন শেখ পিপিএমকে।

 

 

কোম্পানীগঞ্জের দায়িত্ব নিয়েই তিনি ঝাঁপিয়ে পড়েন কাজে। বিশেষ করে সাদাপাথর উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করে তিনি আশার আলো দেখাতে থাকেন গোটা সিলেটবাসীকে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে কঠোর ভূমিকা গ্রহণ করেন তিনি। চিহ্নিত চোরাকারবারীসহ অন্যান্য অপরাধীরা তার তোপের মুখে পড়েন। গ্রেপ্তার হতে থাকেন অনেকেই।

 

 

সাদাপাথর উদ্ধারের পর রতন শেখ মনোযোগী হন কোম্পানীগঞ্জ তথা সিলেটের আরেক ঐতিহ্য শাহ আরেফিন টিলার পাথর চুরি বন্ধের দিকে। এক্ষেত্রে কতটা সফল তিনি তা বলা না গেলেও তার আন্তরিক প্রচেষ্টা ব্যাপক প্রশংসিত হয়েছে।

 

 

এছাড়াও সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট তৎপর একজন মানুষ। অনেক সংবাদের প্রাথমিকি তথ্য তার ফেসবুক টাইমলাইনে পাওয়া যায়, যা গণমাধ্যম কর্মীদের জন্য খুবই সহায়ক। তিনি তার মানবিক কাজকর্মের মাধ্যমেও সবার সুদৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন এই মাত্র তিন মাসের মধ্যে।

 

 

সম্প্রতি মো. রতন শেখ পিপিএম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। অক্টোবর মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি ক্যাটাগরি ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ৯ নভেম্বর সিলেট জেলা পুলিশ কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার ও সনদ দেওয়া হয়।

 

 

এদিকে রতন শেখের বদলির খবর জানতে পেরে সিলেট তথা কোম্পানীগঞ্জের সচেত মহলে শুরু হয়েছে হা পিত্যেষ। এমন একটা গুরুত্বপূর্ণ থানায় রতন শেখের মতো একজন ওসির খুব প্রয়োজন ছিল বলে মনে করছেন তারা।

 

তাদের মতে, তিনি যেভাবে পাথর চোর, বালু চোর, গরু চোরদের বিরুদ্ধে কঠোর ভূমিকা নিয়েছিলেন, দিনে দিনে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের ত্রাস হয়ে উঠছিলেন, পরের ওসি তার ধারাবাহিকতা বজায় না রাখলে আবার গোটা থানা এলাকা অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলেই তাদের শঙ্কা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31