বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় স্পেনে দোয়া মাহফিল

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় স্পেনে দোয়া মাহফিল

প্রতিনিধি/স্পেনঃঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপাসন, সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণ,স্বেচ্ছাসেবক দল বার্সেলোনা মহানগর ও স্বেচ্ছাসেবক দল সান্তাক্লোমা শাখা উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগমুক্তির কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ফুলতলি জামে মসজিদের ইমাম  মুফতি মাওলানা জলিল আহমেদ। দোয়া মাহফিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মঙ্গলবার লতিফিয়া ফুলতলী জামে মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্কাস মিয়া।

 

এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের রূপকার এবং নির্যাতিত মানুষের আস্থার প্রতীক। তার শারীরিক অবস্থা ক্রমেই নাজুক হওয়া দেশের রাজনৈতিক বাস্তবতায় গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।  দীর্ঘদিন গৃহবন্দিত্ব ও সীমিত চিকিৎসায় তিনি আজ গুরুতর অসুস্থ। অথচ একজন তিনবারের প্রধানমন্ত্রী হয়েও তিনি ন্যূনতম মানবিক অধিকার—উন্নত চিকিৎসার সুযোগ—থেকে বঞ্চিত হচ্ছেন। এটি শুধু রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ নয়, বরং মানবাধিকারের চরম লঙ্ঘন।

 

বক্তারা আরও বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার ফিরে পেতে অপেক্ষা করছে। এই সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি।  বিলম্ব না করে অবিলম্বে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে  সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সভার শেষে প্রবাসী নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন:কাতালোনিয়া বিএনপির আহবায়ক শফি উল আলম শফি, যুগ্ম আহবায়ক প্রভাষক ফখরুল ইসলাম , সদস্য সচিব আজমান আলী, যুগ্ম সদস্য সচিব তুতিউর রহমান, স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, রেদওয়ান হোসেন, সদস্য সচিব আতিকুর রহমান লিটু, স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুকমান হোসেন,  স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদস্য  অপি হোসেন, কাতালোনিয়া  যুবদলের সাবেক সভাপতি ফায়সাল আহমেদ, সান্তাক্লোমা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইকবাল হোসেন,বার্সেলোনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফুয়াদ আহমেদ, সদস্য সচিব তুষার আহমেদ,

 

কাতালোনিয়া বিএনপি সদস্য নজরুল ইসলাম, ফয়সল আহমেদ, রাজন আহমেদ, যুবদল নেতা বাছিত আহমেদ প্রমুখ।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930