সবাই মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য করেন আল্লাহ আমাদের দোআ কবুল করবেন

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

সবাই মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য করেন আল্লাহ আমাদের দোআ কবুল করবেন
প্রতিনিধি / সুনামগঞ্জ ::

সর্বশক্তি মান আল্লাহর ইচ্ছায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসার জন্য সবাইকে দোয়া করার আহবান জানান সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।
তিনি আরও বলেন,দেশের ১৮ কোটি মানুষ বেগম খালেদা জিয়াকে কত ভালোবাসে তার প্রমান দিচ্ছে,প্রতিদিন তার রোগমুক্তি কামনায় দোয়া করছেন মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (৪ডিসেম্বর) বিকালে জেলার ধর্মপাশা উপজেলায় উকিলপাড়া হেলিপ্যাড  মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় তিনি কথা গুলো বলেন।
আনিসুল হকের উদ্যোগে ও ধর্মপাশা উপজেলা বিএনপির আয়োজনে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী,ধর্মপ্রাণ মুসলমান ও সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে।
এসময় তিনি বলেন,মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনিত প্রার্থী আনিসুল হক বলেন,বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। দূসময়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ঠিকিয়ে রাখতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আজ তিনি অসুস্থ,মৃত্যুর সাথে লড়াই করছেন। তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য আমরা সবাই দোয়া চাই।
দলের ভারপ্রাপ্ত্য চেয়ারম্যান তারেক রহমানের খুব শীঘ্রই দেশে ফিরবেন। নেতাকর্মীদের সাথে নিয়ে দেশের মানুষের কল্যাণে বাবা মায়ের আদর্শে কাজ করবেন। এই আশা নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি আমাদের দল সবসময় আপনাদের পাশে থাকব।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং যুগ্ম আহবায়ক আব্দুল হক এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান ।
বিশেষ অতিথি উপজেলা বিএনপির ২য় যুগ্ম আহবায়ক এস এম রহমত,৪র্থ যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভূট্টো,তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31