ওসমানীনগরে নতুন ওসি মোরশেদুল হাসান ভূইয়ার যোগদান

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫

ওসমানীনগরে নতুন ওসি মোরশেদুল হাসান ভূইয়ার যোগদান

প্রতিনিধি / ওসমানীনগর ::

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশের প্রশাসনিক কাঠামোয় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সিলেট রেঞ্জের ৩৯ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে।

 

 

এর আওতায় সিলেট জেলার ১১, সুনামগঞ্জের ১২, হবিগঞ্জের ৯ এবং মৌলভীবাজারের ৭ থানায় নতুন ওসি দায়িত্ব গ্রহণ করছেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সিলেটের ওসমানীনগর থানায় নতুন ওসি হিসেবে যোগ দিয়েছেন মোরশেদুল হাসান ভূইয়া।

 

 

তিনি এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়িত্ব পালন করছিলেন।

 

 

রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার পর তিনি ওসমানীনগর থানায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

 

 

যোগদানের পর ওসি মোরশেদুল হাসান ভূইয়া বলেন, “নির্বাচনকে সামনে রেখে সবার সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। মাদক, চুরি-ডাকাতি, সন্ত্রাসসহ সব অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে।”

 

 

তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930