খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনে সিলেট জেলা বিএনপির দোয়া

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনে সিলেট জেলা বিএনপির দোয়া

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারসহ শান্তিপূর্ণ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে বাদ জুমআ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক পিপি।

সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

 

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা ও শহিদ আহমদ চেয়ারম্যান, উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আনোয়ার হোসেন মানিক ও এডভোকেট আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের গণতন্ত্র, শান্তি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
 

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শান্তিপূর্ণ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে বিশেষ মোনাজাত করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31