আসিফ মাহমুদের ফেসবুক পেইজ উধাও

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৫

আসিফ মাহমুদের ফেসবুক পেইজ উধাও

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় ধাক্কা খেলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রায় ৩০ লাখের বেশি অনুসারী থাকা তার ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজটি সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের আরেকটি ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ। সেখানে তিনি পেজ অপসারণের পেছনে সংঘবদ্ধ রিপোর্ট ও স্ট্রাইকের অভিযোগ তুলেছেন।

 

 

পোস্টে আসিফ মাহমুদ বলেন, ওসমান হাদি সংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট ও ভিডিওতে পরিকল্পিতভাবে স্ট্রাইক দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রায় ৩০ লাখ ফলোয়ারসমৃদ্ধ তাঁর অফিশিয়াল ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে রিমুভ করা হয়েছে।

 

 

তিনি আরও দাবি করেন, একাধিক টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে পেজটির লিংক ছড়িয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়। বিশেষ করে হাদি ভাইকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতে একযোগে স্ট্রাইক দেওয়া হয়, যার ফলেই ফেসবুক কর্তৃপক্ষ পেজটি অপসারণের সিদ্ধান্ত নেয়।

 

 

হঠাৎ করে এত বড় একটি পেজ হারানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকের নীতিমালা, ডিজিটাল নিরাপত্তা এবং সংঘবদ্ধ রিপোর্টের অপব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন নেটিজেনদের একটি অংশ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31