২০ লাখ টাকার কিট দিচ্ছেন সাকিব

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

২০ লাখ টাকার কিট দিচ্ছেন সাকিব

লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনাকালীন সময়ে ‘মিশন সেইভ বাংলাদেশ’ প্রজেক্টের মাধ্যমে দুস্থ পরিবারকে সাহায্য করেছেন সাকিব। ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নামে নিজের সংগঠনকে সহায়তা দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। এবার করোনাভাইরাস সংক্রমণ রোধে ২০ লাখ টাকার কিট দিচ্ছেন তিনি। করোনাভাইরাস পরীক্ষার কিট নিয়ে চিন্তিত এ মুহূর্তে অনেকেই। সংকটের মাঝেই নিজ ফাউন্ডেশন থেকে এমন পদক্ষেপ ঘোষণা করেন সাকিব আল হাসান।

 

গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন সাকিব নিজেই। তিনি লিখেন- ‘আমি খুবই গর্বের সাথে আপনাদের জানাচ্ছি যে, কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে এক হয়ে সর্বমোট ২০ লক্ষ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের ব্যবস্থা করে দেয়া হবে। আমি কনফিডেন্স গ্রুপের সাথে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।

 

সাকিব আল হাসান ফাউন্ডেশনের এ কাজে সহায়তা করছে কনফিডেন্স গ্রুপ। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকগুলোয় এ ভাইরাস পরীক্ষা করার সামগ্রী সরবরাহ করা হবে।এ ছাড়া ‘মিশন সেভ বাংলাদেশ’ নামে যে কাম্পেইন সাকিব শুরু করেছেন, তার আওতায় এখন পর্যন্ত ৩৮ লাখ ৬৪ হাজার ৫৭৯ টাকা অনুদান সংগ্রহ করা হয়েছে। তা দিয়ে ২ হাজার ৫০০’র বেশি পরিবারকে সহায়তা করছেন সাকিব।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930