কারণ দর্শাতে বলা হয়েছে হবিগঞ্জের বিএনপি প্রার্থী ফয়সলকে

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬

কারণ দর্শাতে বলা হয়েছে হবিগঞ্জের বিএনপি প্রার্থী ফয়সলকে

লন্ডন বাংলা ডেস্ক ::

 

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট- মাধবপুর) আসনের বিএনপি প্রার্থী এসএম ফয়সলের বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের অভিযোগ উঠেছে। তাকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

 

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় হবিগঞ্জ সার্কিট হাউজে কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে নিজে সশরীরে উপস্থিত হয়ে বা তার প্রতিনিধির মাধ্যমেও লিখিতভাবে তাকে জবাব দিতে হবে।

 

 

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও সিলেট সিভিল জজ আদালতের বিচারক মো. রবিউল হাসান এ নোটিশ জারি করেন।

 

 

নোটিশে বলা হয়েছে, গত ৬ জানুয়ারি মাধবপুরের ইটাখোলা সাহেব বাড়িতে ফয়সলের উপস্থিতিতে এক সভায় তার ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদ ধানের শীষ প্রতিকে ভোট চেয়েছিলেন। এমন একটি ভিডিও প্রশাসনের নজরে এসেছে। তার এই ভোট চাওয়া নির্বাচনী আচরণ বিধির স্পষ্ট লংঘন।

 

 

হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানিয়েছেন, শোকজ নোটিশের অনুলিপি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31