‘রায় শিক্ষার্থীদের পক্ষে না আসলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন হবে’

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬

‘রায় শিক্ষার্থীদের পক্ষে না আসলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন হবে’

লন্ডন বাংলা ডেস্ক ::

 

হাইকোর্টের রায় শিক্ষার্থীদের পক্ষে না আসলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে’ বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের প্রার্থীরা।
 

বুধবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের সামনে সংবাদ সম্মেলনে এসব দাবি ঘোষণা করেন প্রার্থীরা।

 

 

এ সময় শিবির প্যানেলের ভিপি দেলোয়ার হাসান শিশির বলেন, ‘গতকাল আমাদের ভোট হওয়ার কথা ছিল কিন্তু একটা দলের প্ররোচনায় পরে  দুইজন প্রার্থী ভোটের দুইদিন আগে হাইকোর্টে রিট করেছে। ফলে নয় হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করেছে। আমরা এটির তিব্র নিন্দা জানাই। একইসাথে আমরা দাবি জানাচ্ছি যে, হাইকোর্ট অনতিবিলম্বে যেন শিক্ষার্থীদের পক্ষে রায় দেন। যদি শিক্ষার্থীদের পক্ষে রায় না আসে তাহলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে।’

শিবির সমর্থিত জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের ভাই-বোনেরা দিনরাত কষ্ট করে প্রচারণা চালিয়েছে। অনেকে টিউশনির টাকা খরচ করে, কেউ ঋণ করে প্রচারণা চালিয়েছে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ভোট গ্রহণের দুইদিন আগে রিট করে শিক্ষার্থীদের সাথে তারা প্রতারণা করেছে। এটির জবাব শিক্ষার্থীরাই দিবে।’

 

 

স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ দিনের মধ্যে যেহেতু অন্য নির্বাচনের অনুমোদন নেই, তাই আমরা চাই যেন হাইকোর্ট শাকসু নির্বাচনের ক্ষেত্রে সেই বিধান  বাধ্যবাধকতার আওতা মুক্ত রাখবে। আমাদের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে অনেক আগেই। তাই আমরা যেকোনো মূল্য শাকসু চাই। কারো চাপ বা পেশিশক্তি আমরা মেনে নিবো না।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031