বিএনপির আরও ১৪ নেতা বহিষ্কার

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬

বিএনপির আরও ১৪ নেতা বহিষ্কার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জ জেলায় বিএনপির বিভিন্ন ইউনিটের ১৪ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কৃত নেতারা দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

 

 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কলিম উদ্দিন আহমদ মিলন ও আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের স্বাক্ষরে জেলা বিএনপির পৃথক দুটি পত্রে বহিষ্কারাদেশ জারি করা হয়।

 

বহিষ্কৃত নেতারা হলেন—দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বকুল মিয়া, একই ইউনিটের সাবেক সদস্য ফরিদ উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য উছমান গণি, উপজেলা বিএনপির চতুর্থ যুগ্ম আহ্বায়ক রমজান আলী, সদস্য সুকেশ দেবনাথ, ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য বুরহান উদ্দিন, বিশ্বম্ভরপুর জাতীয়তাবাদী সৈনিক দলের সাবেক সদস্যসচিব জিল্লুর রহমান তালুকদার এবং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোজাম্মিল হক।

 

 

অন্য বহিষ্কৃত নেতারা হলেন—জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আস. ম. খালিদ, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আমিরুল হক, গৌরারং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল হক, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য ইছাক আলী এবং পৌর বিএনপির সদস্য আব্দুল মজিদ।

 

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক বলেন, নির্বাচনের আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। প্রয়োজনে আরও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930