তাহসিনা রুশদীর লুনার পক্ষে ওসমানীনগরে নির্বাচনী প্রচার পত্র বিতরণ

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬

তাহসিনা রুশদীর লুনার পক্ষে ওসমানীনগরে নির্বাচনী প্রচার পত্র বিতরণ

প্রতিনিধি  / ওসমানীনগর ::

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ ওসমানীনগর বিশনাথ আসনে নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদীর লুনার বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। বৈশম্যহীন রাষ্ট্র বিনির্মানে বিএনপির ৩১দফা বাস্তবায়নে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে ভোটারদের সামনে তুলে ধরছেন তাদের প্রতিশ্রুতি। যার ধারাবাহিকতায় সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রামে গ্রামে নির্বাচনী প্রচারণার পাশাপাশি অব্যাহত ভাবে পথসভা ও লিফলেট বিতরণ করছেন।

 

 

শুক্রবার বিকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব তিলা পাড়া গ্রামে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে নির্বাচনী প্রচারনা লিপলেট বিতরণ শেষে পথ সভায় মিলিত হন।

 

 

ওয়ার্ড বিএনপির সভাপতি তালেব আলী সভাপতিতে ও বুরুঙ্গা বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন আহমদ এর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জামাল খাঁন সামসু, বুরুঙ্গা বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালিকুর রহমান ছালিক, বিএনপির সাধারণ সম্পাদক লাহেল হোসেন, ইউনিয়ন সেন্টার কমিটির সাধারণ সম্পাদক আহমদ আলী, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমদ, সদস্য সচিব মিজান আহমদ,ছাত্রদলের সভাপতি সাহেদ মাসুদ।

 

 

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়ের জন্য ত্যাগ স্বীকার করে আসছে। জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে রায় দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা ও সিলেট -২ আসনে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে এবং সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ইলিয়াস আলীর মতো যে ভাবে উন্নয়ন উপহার দিয়েছিলেন সেই ধারাবাহিকতা বজায় রাখতে তাহসিনা রুশদী লুনাকে ধানের শীষে বিজয় নিশ্চত করতে হবে। গ্রামীণ জনপদের উন্নয়ন ও অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আগামী ১২ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তাহসিনা রুশদী লুনাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রত্যাশা করেন তারা। এসময় ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930