বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের জন্য ১০ কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনায় আক্রান্ত, সন্দেহভাজন, করোনাভাইরাসের ঝুঁকিতে থাকা জনগণ, মেডিকেল ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি, মেডিকেল ও পরীক্ষার সেবা সরবরাহ এবং সর্বোপরি জাতীয় চিকিৎসা সেবার ক্ষেত্রে ঋণের এই অর্থ খরচ করা হবে।

 

এ বিষয়ে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘করোনাভাইরাস মোকবিলায় বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করছে। এ অর্থায়ন করোনাভাইরাসের মহামারি ঠেকাতে বাংলাদেশের জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে।’ পাঁচ বছর গ্রেস (বিরতি) দিয়ে ৩০ বছরে বাংলাদেশকে এই ঋণ পরিশোধ করতে হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

 

উল্লেখ্য, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে আরও দুজনের মৃত্যু হওয়ায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে দুজন শিশু। এ নিয়ে দেশে মোট ৭০ জন করোনা রোগী শনাক্ত হলো।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31