হাজী রাশিদ আলী তালুকদার ফাউন্ডেশন উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: 2:04 PM, February 19, 2026

হাজী রাশিদ আলী তালুকদার ফাউন্ডেশন উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
প্রতিনিধি / সুনামগঞ্জ ::
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় হাজী রাশিদ আলী তালুকদার ফাউন্ডেশনের জাকাত তহবিল থেকে পবিত্র মাহে রমদান উপলক্ষে দুই শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও ফাউন্ডেশনটি মানবিক এই কার্যক্রম পরিচালনা করে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন সফিকুল ইসলাম রিয়াদ তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা আলহাজ আবাব মিয়া তালুকদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফারুক আহমেদ, আছিরনগর কান্দাগাঁও মাদ্রাসার মহতামিম আব্দুল ওয়াহিদ, মিতালী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক তাজউদ্দীন আহমদ, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস এবং হিরা তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, মরহুম হাজী রাশিদ আলী তালুকদার বৃহত্তর লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সমাজসেবামূলক আদর্শকে সামনে রেখে ফাউন্ডেশনটি নিয়মিতভাবে আর্থ-মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী জোবায়ের আহমেদ মনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “হাজী রাশিদ আলী তালুকদার আমার শ্রদ্ধেয় দাদা। জীবদ্দশায় তিনি সর্বদা সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আমরা পরিবারের পক্ষ থেকে প্রতিবছর পারিবারিক অর্থায়নে ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করে থাকি।”
তিনি আরও জানান, ভবিষ্যতে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদানের পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং তারা ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30