সুনামগঞ্জে ১০ টাকা কেজি ধরে ওএমএস চাল বিতরন শুরু

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

সুনামগঞ্জে ১০ টাকা কেজি ধরে ওএমএস চাল বিতরন শুরু

জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জ পৌর শহরে ১০ টাকা কেজি ধরে ওএমএস চাল বিতরন শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টা থেকে সুনামগঞ্জ পৌর এলাকার ৯টি ডিলারের মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে এসব চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।  এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নাদের বখত।  তবে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের সামাজিক দূরত্ব রক্ষা করে চলাচলের ঘোষণা থাকার পরও ওএমএস এর চাল বিতরনের দৃশ্য যেনো মনে হয় স্বাভাবিক দিনের মতই। কেউ মানছে না সামাজিক দুরুত্ব। লাইনে দাড়িয়ে শতশত নারী-পুরুষ। কিন্তু একেবারে আড়াআরি ভাবে লাইনে দাড়িয়ে আছেন। কিন্তু ট্যাগ অফিসার সামসুল ইসলাম জানালেন আমরা সামাজিক দুরত্ব বজায় রাখার চেষ্টা করছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031