বিএনপি নেতা আবদুল মান্নানের মৃত্যুতে এম.আসকির আলীর শোক

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৬

বিএনপি নেতা আবদুল মান্নানের মৃত্যুতে এম.আসকির আলীর শোক

লন্ডন বাংলা ডেস্কঃঃ

অবিভক্ত বালাগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ আবদুল মান্নান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম.ইলিয়াস আলী’র সহোদর সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম.আসকির আলী।

 

বুধবার (৪ মার্চ ) গনমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম.আসকির আলী বলেন, আবদুল মান্নান সাহেব ছিলেন দলের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও সাংগঠনিক দক্ষতা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। মরহুম আবদুল মান্নান মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।”

 

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং  নিখোঁজ এম.ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে আবদুল মান্নান সাহেবের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানান।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930