সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬
প্রতিনিধি/বালাগঞ্জঃ
সিলেট-৩ আসনের এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালিক বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় তিনটি খাল খনন প্রকল্প উদ্বোধন ও বালাগঞ্জের দুটি ইউনিয়নে বিজিএফের চাল বিতরণ করেছেন।
৪মার্চ দিনব্যাপি এসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বাস্তবায়নে সিলেট বিভাগের ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা কর্মসূচির অংশ হিসেবে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের চাম্পারকান্দি মৌজায় দিঘীর খাড়া খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন এমপি এমএ মালিক।
একই প্রকল্পের আওতায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে কলুমা মৌজায় তেলীর খালের (৩.৩ কিলোমিটার) পুনঃখনন ও সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর মৌজায় ধনপুর খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন এই এমপি।
পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এমএ মালিক বলেন, কৃষি মন্ত্রণালয় ও বিএডিসির প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা প্রান্তিক কৃষকদের পাশে থাকার অঙ্গীকার পূরণ করছি। সিলেট-৩ আসনের প্রতিটি ইউনিয়নে কৃষি, সেচ ও অবকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলমান রয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।
কৃষকদের সুফল পেতে কাজের গুনগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রল্পের কাজ সম্পন্ন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পের কাজ সম্পন্ন হলে সেচ সুবিধা, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসন ও খালের পাশ দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। এতে শুধু কৃষক নয়; এলাকার সর্বস্তরের মানুষ উপকৃত হবেন।
এছাড়া, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, নদী ভাঙনরোধসহ এলাকার বিভিন্ন উন্নয়নে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন তিনি।
পৃথক অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন শেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে, পবিত্র রমজান উপলক্ষে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে নিম্ন আয়ের ১৩২৬টি পরিবার ও বালাগঞ্জ ইউনিয়নে ১০ কেজি করে ৯২০টি পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন এমপি এমএ মালিক।
পৃথক স্থানে চাল বিতরণী অনুষ্ঠানে বক্তৃতাকালে এমপি বলেন, আমি সবার এমপি, সবার প্রতিনিধি হিসেবে কাজ করবো।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, সবাই আমাকে সমর্থন দিয়েছেন। এজন্য আমি আপনাদের কাছে আজন্ম ঋণী। দক্ষিণ সুরমা থেকে বালাগঞ্জ পর্যন্ত সড়ক উন্নয়নের বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উত্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা কথা দিলে কথা রাখি, যতোদিন দায়িত্বে আছি, ততোদিন এলাকার উন্নয়নে এক মুহুর্ত সময় নষ্ট করবো না। গ্রাম থেকে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যন্ত সব উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
দেওয়ান বাজার ইউনিয়নে চাল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চেয়ারম্যান নাজমুল আলম।
এসময় ইউনিয়ন পরিষদের সদস্যগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বালাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল মুনিমের সভাপতিত্বে চাল বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রব্বানীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |