সুনামগঞ্জে পূর্ব ইব্রাহিমপুর ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

সুনামগঞ্জে পূর্ব ইব্রাহিমপুর ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব ইব্রাহিমপুরে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবতার সেবায় তরুণদের সম্পৃক্ত করার প্রত্যয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার (৬ মার্চ), পবিত্র রমজানের ১৬তম দিনে পূর্ব ইব্রাহিমপুর মসজিদের ঈদগাহ প্রাঙ্গণে পূর্ব ইব্রাহিমপুর ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শাহ আলম সেরুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জিয়া আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসেন, হাজী আবিদুর রহমান, ইকবাল হোসেন, মো. নবী হোসেন পরশ, মো. মুসলিম উদ্দিন, ইঞ্জিনিয়ার হোসাইন আহমদ আনিস, ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন, শাখাওয়াত হোসেন মিন্টু, মো. রাসেল আহমদ, রিপন আহমদ, ইমরান হোসেন মানিক, রশিদ আহমদ মান্না, নয়ন, ইলিয়াছ হোসেন, ওয়ালেদ, হাসান এবং প্রবাসী আল-মামুনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

 

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
উল্লেখ্য, পূর্ব ইব্রাহিমপুর ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থায় বর্তমানে ২৫ জন উপদেষ্টা ও ১৬৯ জন সক্রিয় সদস্য রয়েছেন। সংগঠনটি ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজ সংস্কার ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930