সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬
প্রতিনিধি / জগন্নাথপুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের একটি বিকল্প সেতু ভেঙে দেয়া হয়েছে। পৌর শহরের নলজুর উপর আর্চসেতু নির্মাণকালীন সময়ে হেলিপ্যাড হয়ে সি/এ মার্কেট পর্যন্ত বিকল্প স্টিল সেতু নির্মাণ করা হয়েছিল। এখন আর্চসেতুর কাজ সম্পন্ন হওয়ায় ৫ মার্চ সেই বিকল্প সেতুটি ভেঙে দেয়া হয়।
স্থানীয় ভূক্তভোগীরা জানান, এ বিকল্প সেতুটি আরো কয়েক মাস থাকার প্রয়োজন ছিল। কারণ আর্চসেতুর কাজ শেষ হওয়ার সাথে সাথে শহীদ মিনার এলাকার সেতুটি ভেঙে ফেলা হয়। নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি ভেঙে দিলেও বিকল্প পথ রাখা হয়নি। ফলে বর্তমানে একমাত্র আর্চসেতুই ভরসা। এখানেও প্রায় সময় যানজটের সৃষ্টি হয়। বিকল্প সেতুটি থাকলেও চলাচলের আরেকটি রাস্তা থাকতো। সেতুটি ভেঙে দেয়ায় আর কোন বিকল্প রাস্তা রইলো না।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন জানান, নদীতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে হেলিপ্যাড-সি/এ মার্কেট বিকল্প সেতুটি ভেঙে দেয়া হয়েছে। শহীদ মিনার এলাকায় নতুন ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে। এখানে বিকল্প হিসেবে বাঁশের সেতু নির্মাণ করা হবে। পৌর শহরে গাড়ি পার্কিংয়ের কারণে আর্চব্রিজে যানজটের সৃষ্টি হয়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |