৫ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬

৫ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগকৃত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে সরকার। এ ছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার ক‌রা হয়েছে। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুক্তিভিত্তিক নিয়োগ করা পর্তুগালের বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, পোল্যান্ডের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম, মেক্সিকোর রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল (আনসারী) এবং মালদ্বীপের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলি করা হয়েছে।

Spread the love