সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমদ,যুক্তরাজ্য প্রবাসী জুবের মিয়া এবং সৌদি আরব প্রবাসী হাজী শামছুল ইসলাম বাংলাদেশের সংক্ষিপ্ত সফর শেষে পুনরায় প্রবাসে গমন উপলক্ষে সমাজসেবী আব্দুল হাদী সেলিমের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ বৃহস্পতিবার তারাবির নামাজের পর সেলিম ফ্যাশনের স্বত্বাধিকারী মোবারকপুর গ্রামের আব্দুল হাদী সেলিমের বাড়িতে প্রবাসে গমন উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী শিপন আহমদ আহমদ, জুবের মিয়া ও সৌদি আরব প্রবাসী হাজী শামছুল ইসলামের হাতে সম্মননা ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রধান করা হয়।
এ-উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন, সেলিম ফ্যাশনের স্বত্বাধিকারী গোয়ালাবাজারের বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজসেবক আব্দুল হাদী সেলিম। সমাজ সেবক ফারুক মিয়া‘র পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সমাজ সেবক আলী আছগর ফয়েজ, মাহমদ আলী প্রমুখ।
উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল হাই, সমাজসেবক সেলিম মিয়া, সামছুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মিনার আলী, নেওয়ার আলী, হেলাল আহমদ, নানু মিয়া, আব্দাল মিয়া, এলাইচ মিয়া, মশাহিদ আলী, গেদা মিয়া, সাজন মিয়াসহ আরো অনেকেই।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও তারা সবসময় এলাকার উন্নয়ন, সমাজসেবা ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের এই অবদান এলাকাবাসীর কাছে প্রশংসনীয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও প্রবাস জীবনের সাফল্য কামনা করেন। শেষে অতিথিরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের মানুষের ভালোবাসা তাদের সবসময় অনুপ্রাণিত করে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |