সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেছেন, ‘রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর, সংসদে তার বক্তব্য দেওয়ার অধিকার নেই।’

 

আজ বুধবার দুপুরে সংসদের বিরোধী দলের এমপিদের নিয়ে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

 

 

এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের বিরোধী দলের সভাকক্ষে বৈঠকে বসেন জামায়াত-এনসিপিসহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির এবং প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

 

পরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, ‘অধিবেশনে এ রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা বোধগম্য নয়।’

 

 

তিনি আরও বলেন, ‘অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের একটি আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পরে সিদ্ধান্ত জানানো হবে।’

 

 

এ ছাড়া সংসদ ভবনে উপস্থিত জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার মুখোমুখি হন সাংবাদিকদের। তিনি জানান, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষে সরকারের প্রস্তাবিত ডেপুটি স্পিকার পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জামায়াত।

 

 

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, সংসদ অধিবেশনে বিরোধী দলের ভূমিকা কী হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। সংসদকে জনগণের জন্য কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930