সিলেট |
প্রকাশিত: 8:19 PM, March 12, 2026
প্রতিনিধি / ওসমানীনগর ::
যুক্তরাজ্য থেকেও এলাকার আর্তসামাজিক উন্নয়নের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্টির কল্যানে অব্যাহত কল্যানে কজ করা আল ইনসান ফাউন্ডেশন ইউ‘কে। যার ধারাবাহিকতায় ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে সিলেটের ওসমানীনগরে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের পশ্চিম মোবারক গ্রামে আল ইনসান ফাউন্ডেশনের বাংলাদেশের পরিচালক, ইউপি সদস্য শামছুল ইসলাম শামীমের বাড়িতে এলাকার ৫শতাধিক অসহায় পরিবারের মধ্যে সামগ্রী বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের উপদেষ্টা হাজি আব্দুল মালিকের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার পরিচালক ও সাদিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামছুল ইসলাম শামীমের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মুতাচ্ছিম বিল্লাহ জালালী, সাবেক ইউপি সদস্য আব্দুল হাই, ফাউন্ডেশনের সদস্য সেবুল আহমদ, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মাহমদ আলী, গোয়ালাবাজার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক অয়েছ আহমদ, সমাজসেবক সাহাব উদ্দিন, আব্দাল মিয়া, মাওলানা জুনেদ মিয়া, আবুল হোসেন, মনসুর আলী, মিনাবর আলী, তপুর মিয়া ও জুবের আহমদসহ অনেকেই।
এসময় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মানবতা, সহমর্মিতা ও আত্মত্যাগের এক অনন্য শিক্ষা দেয়। এই মাস বিত্তশাশীদের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। আল ইনসান ফাউন্ডেশন ইউ‘কে সেই মানবিক আদর্শকে ধারণ করে দীর্ঘদিন ধরে দেশের আর্তসামাজিক উন্নয়নের পাশাপাশি সারা বছর শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তার মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনের দ্বায়ীত্বশীলরা। প্রবাসে অবস্থান করেও সংগঠনের সদস্যরা দেশের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এবং যেকোনো দুর্যোগ বা মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, অসহায় পরিবারের বিয়েতে অনুদান, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, টিউবওয়েল স্থাপনসহ বিভিন্ন নিরলসভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগ।
এসময় বক্তারা আল-ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ ফজল উদ্দিনের ভূয়সী প্রসংশা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে ইনসান ফাউন্ডেশনে সদস্যদের দীর্ঘায়ু ও সংগঠনের সমৃদ্ধিসহ পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মুতাচ্ছিম বিল্লাহ জালালী। পরে বিভিন্ন স্থান থেকে আগত সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিরা। বিতরণী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বাসান্দিারা উপস্থিত ছিলেন।