সিলেট |
প্রকাশিত: 9:25 PM, March 12, 2026
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে এতিম ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন যুক্তরাজ্য প্রবাসী ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ।
মঙ্গলবার বিকেলে উপজেলার তাজপুর আলমদিনা কলেজবাড়ি এতিমখানা মাদরাসায় প্রায় ৫০ জন এতিম ছাত্রদের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমাজসেবী আলা মিয়া, ইমান আলী মেম্বার, শফিক মিয়া, শাকির শিকদার, সাহেদ আহমদ, লিলু মিয়া, শাজাহান আহমদ, রুবেল আহমদসহ মাদরাসার শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ রাজনীতির পাশাপাশি নিজের নামে একটি ট্রাস্ট গঠন করে এলাকার অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, শামীম আহমদ কিছুদিন পূর্বে দেশে এসেছিলেন। তার এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করা। বক্তারা বলেন,শামীম আহমদ আজকে যে এই মহতি উদ্যোগ নিয়েছেন এটি নিসন্দেহে প্রশংসনীয় এই মহিমান্বিত মাসে এতিমদের পাশে দাড়ানো সবার হৃদয় কেড়েছেন তার এই মহতি উদোগকে স্বাগত জানান তারা।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং শামীম আহমদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা শামীম আহমদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।