ওসমানীনগরে মসজিদ-মাদ্রাসা উন্নয়নে প্রবাসী এনামুল হক এনামের অবদান

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৬

ওসমানীনগরে মসজিদ-মাদ্রাসা উন্নয়নে প্রবাসী এনামুল হক এনামের অবদান

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক এনাম। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার গ্রাম তাজপুর গ্রামের মরহুম মোবারক আলীর পুত্র।

 

দীর্ঘদিন ধরে তিনি এলাকার মসজিদ ও মাদ্রাসায় বিভিন্নভাবে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। সম্প্রতি পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনি এলাকার মসজিদ ও মাদ্রাসায় ধর্মপ্রাণ রোজাদারদের অংশগ্রহণে ধারাবাহিকভাবে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে আসছেন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে উপজেলার তাজপুর ইউনিয়নের কদমতলায় অবস্থিত নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।

 

ইফতার মাহফিলের আগে মাদ্রাসায় অনুষ্ঠিত পবিত্র কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ৫ পারা থেকে ৩০ পারা পর্যন্ত হিফজ সম্পন্ন করা ৫০ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া ১০ পারায় দ্বিতীয় স্থান অর্জনকারী মাজহারুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এবং হিফজে অংশগ্রহণকারী আরও ১৯ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মিসবাহ উদ্দিন রনি, সমাজসেবী সাহেদ রব্বানী, লাল মিয়া, ওলিউর রহমান, ব্যবসায়ী মইনুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফিজ শামীম আহমদ, ক্বারি সুমন আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

 

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এনামুল হক এনামের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং তার মতো প্রবাসীদের সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে এলাকার শান্তি-সমৃদ্ধি এবং এনামুল হক এনামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম হাফিজ আব্দুল কুদ্দুস।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031