ওসমানীনগরে সাবেক মেম্বার রইস আলীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬

ওসমানীনগরে সাবেক মেম্বার রইস আলীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটের ওসমানীনগর উপজেলার ৭নং দয়ামীর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ রইস আলীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।

 

ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহোদর সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম আছকির আলী। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি।

 

দয়ামীর ইউনিয়েনের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে দয়ামীর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল আহমদের পরিচালনায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, ত্যাগ ও ধৈর্যের শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে বর্তমান সময়ে দেশের গণতন্ত্র রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

বক্তারা আরো বলেন, সিলেট-২ আসনের সার্বিক উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী সিলেট -২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশিদি লুনার নেতৃত্বে এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে। সাহসী, দৃঢ় ও জনমুখী নেতৃত্বে সিলেট-২ আসনকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব মডেল জনপদে রূপান্তর করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করে রমজানের চেতনা মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ন্যায়ের প্রতি অঙ্গীকার জাগ্রত করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে নিজ-নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান তারা।

 

সভা শেষে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান কামনা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031