ভিসা নিয়ে শেনজেনভুক্ত ২৯ দেশ যা জানাল বাংলাদেশকে

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, মে ৫, ২০২৬

ভিসা নিয়ে শেনজেনভুক্ত ২৯ দেশ যা জানাল বাংলাদেশকে

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত ইউরোপের ২৯টি দেশের দূতাবাস ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় ভিসার মেয়াদ শেষ হলে নাগরিকদের শেনজেনভুক্ত দেশগুলোয় অবস্থান না করতে সতর্কবার্তা দিয়েছে শেনজেন দূতাবাসগুলো।

সোমবার (৪ মে) দূতাবাসগুলোর ভেরিফায়েড ফেসবুক পেজে এক যৌথ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে সেই দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। এজন্য বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে নিষেধাজ্ঞা ও প্রত্যাখ্যান এড়াতে নাগরিকদের ভিসার নিয়মকানুন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, শেনজেন ভিসা হলো সাধারণ একটি ভিসা, যেটি দিয়ে ইউরোপের ২৯টি সদস্যভুক্ত দেশে ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করা যায়। অন্যদিকে ২৭টি ইউরোপীয় দেশের সমন্বয়ে শেনজেন অঞ্চল গঠিত। একক ভিসার মাধ্যমে শেনজেনভুক্ত দেশগুলোয় স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930