স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে তথ্য দিলেন উপদেষ্টা

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ৫, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে তথ্য দিলেন উপদেষ্টা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কাজ খুব দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। স্থানীয় সরকার মন্ত্রীর বরাতে তিনি জানান, চলতি বছরের শেষ দিকে এ নির্বাচন শুরু হতে পারে, যা শেষ করতে ১০ মাস থেকে এক বছর লাগবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

 

স্থানীয় সরকার নির্বাচন এ বছরে শেষ হবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘না। বলা হয়েছে যে নির্বাচনটা ১০ মাস থেকে এক বছর লাগবে শুরু হওয়ার পর। নির্বাচন শুরু হবে এ বছরের শেষের দিকে, কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে।’

তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ অনেক, সেগুলোতে নির্বাচন ধাপে ধাপে হয়। তাই অনেক সময় লেগে যাবে।’

 

সরকার উপজেলা পরিষদ বিলুপ্ত করতে চায় কি না- এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘উপজেলা বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত এই সরকার নেয়নি।’

 

২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক জেলে আছেন, তারা কোনো কোনো ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি- এ কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন, সে ব্যাপারে সরকার সচেষ্ট।

 

হামের টিকা নিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘প্রায় এক কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে, যা ৮৯ শতাংশ। কয়েকদিনের মধ্যে শতভাগ শিশু হামের টিকা পাবে। একজন শিশুর মৃত্যুও কাম্য নয়, তবে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০০ শিশু মারা গেছে। এজন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। হামের টিকা নিয়ে ভবিষ্যতে কোনো সংকট হবে না।’

 

টিকা নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিশুমৃত্যু ঘটুক তা হয়তো অন্তবর্তী সরকারও চায়নি। তারপরও পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।’

 

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তা বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না। এ সময় দেশে জঙ্গিবাদের অস্তিত্ব আছে বলেও জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930