সিকৃবি’র সিন্ডিকেট সদস্য হলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদীর ও সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

সিকৃবি’র সিন্ডিকেট সদস্য হলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদীর ও সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে সিলেট -১ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট  মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এবং সিলেট – ২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা মনোনীত হয়েছেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১৭(১)( ছ)ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে।

 

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

এই মনোনয়নের পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলামসহ জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক সংগঠন সোনালী দল ইউট্যাব, জাতীয়তাবাদী অফিসার পরিষদ এবং জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Spread the love