৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দেশের চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোয়ারারা এবং সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এ কমিটির অনুমোদন দেন।

 

ঘোষিত বিশ্ববিদ্যালয়গুলো হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি ও আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, নতুন কমিটির মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং সাংগঠনিক কার্যক্রম প্রতিটি ক্যাম্পাস পর্যায়ে সম্প্রসারণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031