সিলেটের যেসব এলাকায় রবিবার বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: 8:49 PM, May 16, 2026

লন্ডন বাংলা ডেস্ক ::

 

জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য রবিবার (১৭ মে) নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

 

শনিবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই- আরেফিন।

 

তিনি জানান, রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি পুলিশ লাইন ফিডারের আওতাধীন বলদি, তেতুর তল, লতিপুর, বানেশ্বরপুর, পিরিজপুর, চন্ডিপুল, দারোগাবাড়ী, সুনামপুর, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, বাইপাস রোড, বঙ্গবীর রোড, লাউয়াই, তেলিবাজার, তেতলী অতিরবাড়ীসহ এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

তবে এ সময় বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে। নির্ধারিত সময়ে আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে সিলেটের পিডিবি কর্তৃপক্ষ সবার সহযোগীতা চেয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30